Advertisement

Main Ad

How to make beef biryani। Bangla Recipe- বিফ বিরিয়ানি

 বিফ বিরিয়ানি

উপকরণঃ

১।গরুর মাংস-২ কেজি

২।চিনিগুঁড়া চাল-ও কেজি

৩।ছোট আলু-আধা কেজি.

৪।পেঁয়াজ কুচি-আধা কেজি

৫।সয়াবিন তেল-আধা লিটার.

৬।এলাচ-৫ টি

৭।দারুচিনি-৪ টি.

৮।তেজপাতা-৪ টি

৯।গরম মসলা গুঁড়া-আধা চা চামচ

১০।মরিচ গুঁড়া-১ চা চামচ.

১১।আদা+রসুন বাটা-আধা কাপের কম.

১২।বাদাম বাটা-৩ টেবিল চামচ

১৩।টক দই-১ / ৪ কাপ, গুড়া দুধ-আধা কাপ,

১৪।কাঁচামরিচ-২০ টির মতো.

১৫।আলুবোখারা ও কিশমিশ-১ / ৩ কাপ

১৬।গোলাপজল-১ টেবিল চামচ.

১৭।পানি-দেড় লিটার,

১৮।লবণ-স্বাদমতো


প্রণালি:

১

মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিন। পাত্রে অর্ধেক তেল, পেঁয়াজ, আস্ত গরম মসলা দিয়ে হালকা বাদামি হওয়া পর্যন্ত নাড়ুন ,১ কাপ পানি, আদা+রসুন বাটা, মরিচ গুঁড়া ও লবণ দিয়ে কষান। মাংস, অর্ধেক বাদাম বাটা ও টকদই দিয়ে ভালোমতো কষান। প্রয়োজনমতো গরম পানি যোগ করুন।

২

পানি কমে গেলে গরম মসলা গুঁড়া ও কাঁচামরিচ দিয়ে মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন। নামিয়ে পাতিল কাত করে মাংসের গ্রেভিগুলো আলাদা করুন।

৩

যে পাতিলে পোলাও রান্না করবেন সেই পাত্রে বাকি অর্ধেক তেল গরম করুন।

৪

খোসা ছাড়ানো আলুতে সামান্য লবণ মাখিয়ে তেলে অল্প আঁচে ভাজুন। আলু হালকা বাদামি হলে অন্য পাত্রে তুলে রাখুন। আলু ভাজা তেলে দেড় লিটার পানি ও স্বাদমতো লবণ দিন। কিশমিশ, গোলাপজল, বাদাম বাটা, গুঁড়া দুধ ও আলুবোখারা দিন। রান্না করা মাংসের গ্রেভি দিন। ভালোমতো পানিটা বলক আসলে চাল ধুয়ে দিয়ে দিন। নাড়ুন। কাঁচামরিচ দিন।

৫

পানি কিছুটা কমে আসলে রান্না করা মাংস ও ভাজা আলু দিয়ে দমে বসান। চাল পুরোপুরি সেদ্ধ হলে নামিয়ে গরম-গরম পরিবেশন করুন যেকোনো সালাদ দিয়ে।


Beef Biriany
Beef Biriany

Post a Comment

0 Comments